POPULAR BD NEWS
Popular BD News Logo

বিমানের লন্ডন ও ম্যানচেষ্টার ফ্লাইট স্থগিত

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ২৮, ২০২০ | সময়: ৩:৩১ পূর্বাহ্ণ

বিশ্ব জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবার বাংলাদেশ বিমান এয়ারলাইনসের লন্ডন ও ম্যানচেষ্টার ফ্লাইট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।

তবে আগামী ৩০ মার্চ ঢাকা থেকে দু’টি ফ্লাইট লন্ডন ও ম্যানচেষ্টার যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্হগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: মোকাব্বির হোসেন শুক্রবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান। এদিকে, ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশন।

শুক্রবার দুপুরে হাই কমিশনের ফেইসবুক পাতায় এক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলছি: ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি’।

বৈশ্বিক মহামারীর মধ্যে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে ৪৮ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৫ জনের।

আর যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বিশ্বের সব দেশবে ছাড়িয়ে গেছে। সেখানে প্রায় ৮৬ হাজার মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মারা গেছে প্রায় ১৩০০ মানুষ। আর যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ১১ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ৫৮০ জনের।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে এমন আশঙ্কায় বাংলাদেশ ছেড়েছেন ৩৫৪ বিদেশি নাগরিক। বৃহস্পতিবার আলাদা তিন ফ্লাইটে তারা বাংলাদেশ ত্যাগ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন