POPULAR BD NEWS
Popular BD News Logo

কিছুক্ষণের মধ্যেই ‘কুল ডাউন’ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২ | সময়: ৩:২৩ অপরাহ্ণ

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের দোকানিদের মধ্যে চলা সংঘর্ষ পরিস্থিতি দ্রুতই থামবে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, কিছুক্ষণের মধ্যেই এটি কুল ডাউন হবে।’

সোমবার নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। দিবাগত রাত আড়াইটার দিকে থামে। পরে আজ সকালে আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ আছে। এর ফলে ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছোটখাটো ঘটনা থেকে তর্কাতর্কি এবং মারামারি পর্যায়ে চলে এসেছে। ইট-পাটকেল ছোড়াছুড়ি দেখা গেছে। নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন। এ সময় ওই এলাকাটি বেশ বিস্তৃত বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন