POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২ | সময়: ২:০১ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ার পালগিরি গ্রামে মাদকাসক্ত স্বামী বিল্লাল হোসেনকে পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও পরিবারের সদস্যরা।

সোমবার বিকালে মাদকাসক্ত সিএনজি চালক বিল্লাল হোসেনকে গ্রেফতার করে মঙ্গলবার
জেলহাজাতে প্রেরন করেছে পুলিশ।

বিল্লাল বেপারীর স্ত্রী পিনু বেগম জানান, প্রায় ৩০ বছর যাবত তার স্বামী গাঁজা সেবন করে আসছে। মাদকাসক্ত হয়ে বাড়ি এসে পরিবারের অন্য সদস্যদের প্রায়ই মারধর করে এবং ঘরের মালামাল ভাংচুর করে। ঘটনার দিন গাঁজা কেনার টাকার জন্য তার কাছে ও ছেলের নিকট টাকা দাবী করে। টাকা দিতে অপারগত প্রকাশ করলে আামাদেরকে মারধর করে দাড়ালো দা নিয়ে দৌড়ে আসে। তার অমানবিক অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে পুুলিশে দেয়া হয়
তাকে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন