চাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের ‘দেবোত্তর সম্পত্তি আইন-২০২২’ এর প্রণয়রকৃত খসড়ার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরীর পরিচলনেয় বক্তব্য রাখেন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদা, সাধারণ সম্পাদক (পিপি) অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ, জেলা জন্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর অযাচক আশ্রমের অধক্ষ্য স্বামী স্থিরত্নানন্দ, চাঁদপুর সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, চাঁদপুর রামঠাকুর দোল মন্দির কমিটির সভাপতি পরেশ মালাকার, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি জয়রাম দাস প্রমুখ।
সভায় জেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।