POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ড. সেলিম মাহমুদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২ | সময়: ৮:১৫ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতারা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কবির মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম,সাচার ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন,বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খান,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।
বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ডা. গিয়াস উদ্দিন সরকার,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুজন দাস,শুভজিৎ দাস,ইউপি সদস্য আব্দুর বারেক,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ আমিন চৌধুরী প্রমুখ।

এসময় অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগিতা করেন, আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ সরকার,মেহেদী হাসান ভুট্টু। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন,যুবলীগ নেতা জানিবুল হাছান,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহŸায়ক সাইফুল ইসলাম সৌরভ,ছাত্রলীগ নেতা ইয়াছিন তালুকদার,ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জামাল হোসেন প্রধানসহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ড. সেলিম মাহমুদ ও তাঁর পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন