পৃথক দুইটি অভিযানে র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জালুয়াপাড়া এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং একই থানার আড়াইওড়া এলাকা থেকে ২৩০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৮ এপ্রিল রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে
পিকআপের ভিতর অভিনব কায়দায় বিশেষ বক্স তৈরি করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালি থানার জালুয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ জুম্মন হোসেন(২৭)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি আভিযানিক দল ১৮ এপ্রিল তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ।
অভিযানে ২৩০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালি থানার গাজীপুর গ্রামের
মৃত মোসলেম মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া(৩০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।