POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার কড়ইয়া ইউপি চেয়ারম্যানের উদ্যোগে দোয়া-মিলাদ

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২ | সময়: ৮:০৫ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম সওদাগরের উদ্যোগে খতমে ইউনুছ, কোরআনখানী, দোয়া, মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার লুন্তি গ্রামের সওদাগর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোরআনখানী ও খতমে ইউনুছ শেষে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, বীর মুক্তিযোদ্ধার আনোয়ার হোসেন সিকদার, মনোহরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. জহিরুল ইসলাম, শ্রীরামপুর মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুরুল আলম মজুমদার, কৃষ্ণপুর মাদ্রাসার সুপার মাও. সলিম উল্যাহ মিয়াজীসহ আরো অনেকে।
দোয়া মোনাজাত পরিচালনা করেন রহিমানগর পশ্চিম বাজার জামে মসজিদের খতিব মাও. মাসুদ আলম পাটওয়ারী। কোরআনকানী ও খতমে ইউনুছে অংশ গ্রহণ করেন- উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, মুহাদ্দিস ও আলেম ওলামা মাশায়েকগণ।
এসময় উপস্থিত ছিলেন- সাপ্তাহিক কচুয়া বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আকবর শেঠ, সহসভাপতি আতাউর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মেম্বার, আওয়ামী লীগ নেতা আবু তাহের, জুলফে আলী, রেনু মিয়া সওদাগর, সফিকুল ইসলাম ও কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শামস মিঠু, যুবলীগ নেতা মো. রাশেদ ও সুমন শিকদার প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন