POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ১২

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২ | সময়: ৪:৪১ অপরাহ্ণ

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এই ঘটনায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া লে. কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই।

তিনি বলেন, ‘জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।’

সূত্র:যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন