POPULAR BD NEWS
Popular BD News Logo

পানির পাম্পসহ মকিমাবাদের দুই চোর আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২ | সময়: ১২:৪৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির পাম্প চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, ২৬ মার্চ বিদ্যালয়টিতে বিভিন্ন অনুষ্ঠান থাকায় বিদ্যালয়ের শিক্ষকরা আনুমানিক সন্ধা সাতটায় বাড়িতে ফিরে যায়।

পরেদিন সকালে বিদ্যালয়ে আসে এবং দেখতে পায় অফিস কক্ষের দোতালায় উঠার সিঁড়ির নীচে থাকা একটি Water pump, HP-1.0, model GAZI-100ECO, N-191169726 নেই। যাহার মূল্য অনুমান আট হাজার টাকা।

ওই সময় তিনি ঘটনাস্থলে থাকা সকলকে বিষয়টি জানান এবং অনেক খোঁজা খুঁজি করেন। এতে না পেয়ে তিনি হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কাজ শুরু করে এসআই ইউনুছ মিয়া।

১৫ এপ্রিল হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে কুমিল্লা টু চাঁদপুরগামী আঞ্চলিক মহাসড়কের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে রাত ২টা ৩০ মিনিটে চুরি হওয়া মালামাল সহ হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড সর্দার বাড়ীর হুমায়ুন কবিরের ছেলে হৃদয়(২০) ও একই বাড়ির মো. মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান খলিলকে গ্রেফতার করে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয় স্বীকার করে। আসামীদেরকে এই মামলায় গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েগেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন