POPULAR BD NEWS
Popular BD News Logo

মালদ্বীপে চার দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ হাইকমিশনার

ডেস্ক নিউজ | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২ | সময়: ৮:২৭ অপরাহ্ণ
সদ্য নিয়োগ প্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপে নিযুক্ত শ্রীলঙ্কা, সৌদি আরব, পাকিস্তান ও যুক্তরাজ্যের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার (১২ই এপ্রিল)বিকালে রাজধানীর চারটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার।
বাংলাদেশ দূতাবাসের বার্তায় জানানো হয়েছে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা, সৌদি আরব, পাকিস্তান ও যুক্তরাজ্যের হাইকমিশনার, ও রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার দেশগুলোর সঙ্গে দিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
গত বুধবার নতুন হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর নিকট পরিচয়পত্র পেশ করেন।গত ২৩ ফেব্রুয়ারি ২০২২ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদকে মালদ্বীপের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি সাবেক হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন। রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এস এম আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন।
পরিশেষে চারটি দেশের অনাবাসিক দূতগণকে বাংলাদেশ হাইকমিশনার, দেশগুলোর সঙ্গে দিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক বিভিন্ন সহযোগিতার বিষয় ও সার্বিক সহযগিতার আশ্বাস প্রদান করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন