POPULAR BD NEWS
Popular BD News Logo

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২ | সময়: ৮:১২ অপরাহ্ণ

পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চাঁদপুর সদরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার, বিষ্ণুদি রোড ও চেয়ারম্যান ঘাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় মা সুপার শপকে দুই হাজার টাকা, জিয়া বাদার্সকে পাঁচ হাজার টাকা ও খান স্টোরকে দুই হাজার টাকাসহ মোট নয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।ও

ওই সময় তিনি বলেন, মূল্য তালিকা না টাঙানোর দায়ে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।অভিযানের সময় রড ও সিমেন্টের দোকানেও কোনরূপ অনিয়ম আছে কিনা তা তদারকি করেন তিনি। পপুলার বিডিনিউজ,  চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন