POPULAR BD NEWS
Popular BD News Logo

শুধু মৃতদেহ দেখতে স্ত্রী-সন্তানদের আকুতি

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ

পরিবারের মুখে হাসি ফোটাতে ২০১৪ সালে প্রবাসী পাড়ি দেয় মমিনুল হক মজমুদার টিটু। সেই পরিবারের চোখে এখন অজস্র জল। মালয়েশিয়ায় একটি লোহার পিলারের নিচে পড়ে মারা যায় মমিনুল হক মজমুদার টিটু। সে হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা। তার বড় ভাইও গত দুই বছর আগে প্রবাসেই মারা যান। একই পরিবারের দুইজন প্রবাসে মৃত্যু হওয়ায় নিঃস্ব হয়ে পড়লো পরিবারটি।

সরজমিনে গেলে মমিনুল হক মজমুদার টিটুর মাদ্রাসায় পড়ুয়া ছেলে সাইফুল কান্না জড়িত কন্ঠে বলেন, শুধু বাবার মৃতদেহটি একবার দেখতে চান। কলেজ পড়ুয়া মেয়ে রাফা ইসলাম বাবাকে দেখার আকুতি জানিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকেন। স্ত্রী হাসিনা স্বামীর শোকে বার বার মুর্ছা যাচ্ছেন। পুরো বাড়ীতে নেমে এসেছে শোকের ছায়া।

স্ত্রী হাসিনা কান্না জড়িত কন্ঠে স্বামীর মৃতদেহ ফিরে পেতে সাহায্য ও অসহায় পরিবারটির দিকে দৃষ্টি দিতে সরকারের কাছে আবেদন জানান।

নিহত টিটুর চাচা জাহাঙ্গীর মজুদার জানান, টিটু মঙ্গলবার বাংলাদেশের সময় ভোর ৭ টায়  মালয়েশিয়ার ডোরাঙ্গানো নামক স্থানে মারা যান। মৃত দলিলুর রহমান মাস্টারের ছেলে টিটু। সে ৩ ভাইয়ের মধ্যে ছোট। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

টিটুর একমাত্র বোন রৌশন আরা। তিনি বলেন, তিন ভাইয়ের কেউ আর রইলো না। সবাই তাদের ছেড়ে চলে গেলো। পুরো পরিবারটি এখন নি:স্ব হয়ে পড়েছে। উপার্যন করার মত আর কেউ নেই।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম  মৃতদেহ দেশে আনার জন্য সকল সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, প্রবাসে এমন মৃত্যু কারো কাম্য নয়। এটি একটি মর্মাহত ঘটনা। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন