হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল মানব সেবা সংঘের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ১লা রমজান থেকে দিগচাইল মানব সেবা সংঘের সদস্য, নিজ এলাকার ও অন্যান্য এলাকার কিছু সংখ্যক প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এই খাদ্য সহায়তা দেয়া হয়। গ্রামের অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান মাসে খাদ্য সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় ১০ ধরনের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করে সামাজিক সংগঠনটি।
২০১৯ সালে দিগচাইল মানব সেবা সংঘ প্রতিষ্ঠা হয়। শুরু থেকে নানান সামাজিক কাজের মাধ্যমে মানব কল্যানে কাজ করে যাচ্ছে সংগঠনের সদস্যরা।
সংঘের পরিচালক মোঃ হাবিবুর রাহমান হাসান বলেন, দিগচাইল গ্রামের আরো প্রবাসী আছেন। সবাই আমাদের সংগঠনের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। মানবতার কল্যানে অতীতের ন্যায়ে ভবিষ্যতে কার্যক্রম আরো দীর্ঘায়িত করে মানুষের পাশে দাঁড়াতে চায় দিগচাইল মানব সেবা সংঘ।
দিগচাইল মানব সেবা সংঘের দায়িত্বশীলরা হলেন, সভাপতি মোঃ মুরাদ তালুকদার, সহ- সভাপতি শাহ-আলম দর্জি, সিনিয়র সভাপতি মন্ডলীয় সদস্য মোঃ হাবিবুর রাহমান (আজম) , পরিচালক মোঃ হাবিবুর রাহমান (হাসান) , সহ-পরিচালক আবু সুফিয়ান (রবিন), সিনিয়র পরিচালনা পর্সদ সদস্য আল-আমিন আঠিয়া , সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (সাগর), সহ- সাধারণ সম্পাদক মোঃ রবিউল বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেদোয়ান বেপারি, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত যুগ্ন সাংগঠনিক সম্পাদক ইকরামুল তালুকদার রাজু, যুগ্ন সাংগঠনিক সম্পাদক ফয়সাল আঠিয়া, অর্থ সম্পাদক কাউসার হোসেন (সজিব), প্লানিং ডিরেক্টরঃ শাহাদাত হোসেন সাগর।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, আব্দুল হান্নান, ইসমাইল তালুকদার , হোসেন দর্জি। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন জহির বেপারি , রিপন বেপারি, ফয়সাল দর্জি, সাগর আঠিয়া, এমরান হোসেন, আল-আমিন পাটোয়ারী , রুবেল মিজি , জাকির হোসেন , ইমান হোসেন, আরিফ তালুকদার ও কবির মিয়াজিসহ গ্রামের আরো অনেকেই। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।