POPULAR BD NEWS
Popular BD News Logo

টিকেটের দাম বেশি রাখায় সোনারতরী লঞ্চে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২ | সময়: ৪:১১ অপরাহ্ণ

একজন সচেতন ভোক্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরঃ
একজন ভোক্তা গত ৩/৪/২২ তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি ছিল সোনারতরী লঞ্চের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকেট বিক্রি প্রসঙ্গে। অভিযোগের প্রেক্ষিতে আজ অফিস কক্ষে শুনানি গ্রহণ করা হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান আনীত অভিযোগের ভিত্তিতে দোষ স্বীকার করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৮,০০০/- জরিমানা প্রদান করা হয়েছে। জরিমানার ২৫% অর্থ ২,০০০/- তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হয়।

লঞ্চ কর্তৃপক্ষকে কোনভাবে যেন BIWTA কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে দাম বেশি না রাখা হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে ।
এছাড়াও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে নিষেধ করা হয়েছে।
এক্ষেত্রে ভোক্তাদের বা যাত্রীদেরও সচেতনতা খুব জরুরি।

একজন সচেতন ভোক্তা হোন,ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে প্রমাণ সাপেক্ষে লিখিত অভিযোগ করুন।

ভোক্তার স্বার্থ রক্ষায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন