POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত।

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২ | সময়: ৮:৫৭ অপরাহ্ণ
চাঁদপুরেরর মতলব উত্তরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মুরাদুল হাসান।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়াজী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মো. শরীফুল ইসলাম’,কৃষক জয়নাল আবেদীন সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, আমন ধান কাটার পর জমি ফলে না রেখে তেল জাতীয় ফসল উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করে কৃষক আবার বোরো চাষ করতে পারবে। এর মধ্যদিয়ে যেমন দু’ফসলী জমি তিন ফসলী চাষের আওতায় আসবে।
এচাড়াও উৎপাদিত সরিষা নিজেদের পারিবারিক তেলের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল বিক্রি করেও লাভবান হবেন। তিনি আরো বলেন ৫০ শতক জমি থেকে অনায়াসে সাড়ে ৮ থেকে ৯ মন সরিষার ফলন পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যকর তেল হিসেবে সরিষার পরিচিতি রয়েছে। তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি অফিস। তিনি আমদানি নির্ভরতা কমাতে তেলফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা দিক তুলে ধরেন ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন