POPULAR BD NEWS
Popular BD News Logo

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলির’ ঘটনায় গ্রেফতার ৮

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২ | সময়: ১১:২৯ পূর্বাহ্ণ

কুমিল্লায় র‌্যাব সদস্যদের সঙ্গে ‘গোলাগুলির’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে এবং শনিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মশিউর রহমান (২১), সবুজ ইসলাম (২০), মো. শরীফ মিয়া (১৯), মো. সাইদুল ইসলাম (২২), মো. হযরত আলী (২০), মো. দেলোয়ার হোসেন (৪৯). মো. সাইফুল ইসলাম (২৭) ও মো. রবিউল হাসান (২৫)।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মাদক পাচারের তথ্য পেয়ে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় মাদক পাচারকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে র‌্যাবের করপোরাল রুবেল গাজী গুলিবিদ্ধ হন। তিনি কুমিল্লা সিএমএইচ হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন।

ঘটনার সময় র‌্যাবের ছোড়া পাল্টা গুলিতে তিন মাদক ব্যবসায়ী আহত হন। এ ঘটনায় ১৮ জনকে আসামি করে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন