হাজীগঞ্জে ৫০০গ্রাম গাঁজা বাহাদুর’কে আটক করে পুলিশ।
শনিবার হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ এর নির্দেশে এসআই মিসবাহুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করা কালে বাহাদুরের বসতঘরে গাঁজা সহ টোরাগর কাজী বাড়ির জামাল মিয়ার ছেলে বাহাদুর(৩২) কে আটক করে।
থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত এর নিকট হইতে ৫০০গ্রাম গাজাঁ উদ্ধার পূর্বক হাজীগঞ্জ থানার মামলা নং-৭/৮৯,তারিখ-০৮/০৪/২২ইং, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।