POPULAR BD NEWS
Popular BD News Logo

আনিকা টেলিকমে দুর্ধর্ষ চুরি, ৪ লক্ষ টাকার মালামাল লুট

মজিব পাটোয়ারী | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার খাটরা-বিলওয়াই আনিকা ইলেকট্রিক এন্ড ডিজিটাল মাইক সাউন্ড সিস্টেমে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই আলী আহম্মদ তফাদার মার্কেটের আনিকা টেলিকম এন্ড আর ডিজিটাল মাইক সাউন্ড সিস্টেম দোকানের তালা কেটে ৪টি সাউন্ড বক্স, ৪টি মেশিন, ২টি মিস্কার মেশিন, ৫টি মাইকের ইউনিট, ৪ কয়েল ইলেকট্রিক তার, ৬টি চায়না তালা, ২টি প্লাস চুরি হয়ে যায়।

শনিবার সকালে ভুক্তভোগী দোকান মালিক মো: রাসেল হোসেন বলেন, দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করেছিল দুষ্কৃতিকারীরা। দোকানে থাকা সরঞ্জামাদিসহ ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী হাজীগঞ্জ থানার এসআই ইউনুস মিঞা বলেন, শুক্রবার রাতে দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তাদের শনাক্তের কাজ চলছে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন