POPULAR BD NEWS
Popular BD News Logo

মালিগাঁও উবির ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মজিব পাটোয়ারী | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ | সময়: ৭:৪৩ অপরাহ্ণ

মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে ০৬জন অভিভাবক সদস্য অংশ নেন। এদের মধ্যে বিজয়ীরা হলেন, আবুল কালাম, মাফুজুল হক,আব্দুস ছাত্তার ও জসিম পাটোয়ারী।

নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪১৩জন। এর মধ্যে ৩০৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৪টি ভোট বাতিল ঘোষণা করা হয় এবং বৈধ ২৭৯ভোট।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমীক সুপারভাইজার সুনির্মল দেউরী।

হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ এর নেতৃত্বে আইন শৃংঙ্খলার দ্বায়িত্ব পালন করেন এসআই আলামিন সহ-সঙ্গীয় ফোর্স। সুন্দর ও মনোরম শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী অভিভাবক ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সবাইকে অভিনন্দন জানান। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন