POPULAR BD NEWS
Popular BD News Logo

ইটবোঝাই ট্রাক্টর খাদে পড়ে নিহত তিন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ | সময়: ২:৫২ অপরাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই গাড়ি উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

৯ এপ্রিল শনিবার সকালে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টরচালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৩)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ইটভাটায় ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়।

সূত্র:যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন