POPULAR BD NEWS
Popular BD News Logo

মানব কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২ | সময়: ৮:০০ অপরাহ্ণ

“মানব কল্যাণ” একটি সামাজিক সংগঠন এর উদ্যোগে ৩’শ অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুর, পয়ালজোষ গ্রামে নিজ কার্যালয় থেকে বিতরণী কার্যক্রম শুরু করা হয়।

মানব কল্যাণ সামাজিক সংগঠনটি ২০১৫সালে কয়েকজন সদস্য নিয়ে “একতাই শক্তি” এই আদর্শিক স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করে।

সংগঠনটির প্রধান উপদেষ্টা ও মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাউসার আলম ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, এই সংগঠনটি কয়েকজন সদস্য নিয়ে গঠিত হয়েছে। এখন মানব কল্যাণ সংগঠনটির সদস্য সংখ্যা শতাধিক রয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে প্রতিবছরের ন্যায় এবারোও ৯নং ও ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হতদরিদ্র সুবিধাবঞ্চিতদের তালিকা করে অটোরিকশা যোগে ইফতার সামগ্রি বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।

ওইসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ও মালিগাঁও উবির পরিচালনা পর্ষদের সভাপতি কাউসার আলম, উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মিলন হোসেন। মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফ হোসেন, সভাপতি রাসেল আঠিয়া, সহ-সভাপতি মো: নুরে আলম, আল-রাকিব, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম রাব্বানী, অর্থ সম্পাদক রাকিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন