চাঁদপুরে ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন মামলায় ২২জনকে আটক করে জেলা পুলিশ।
বৃহস্পতিবার চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনা জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে ১৪৫ পিস ইয়াবা ও ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও পরোয়ানা মূলে গ্রেফতার ১৩ জন, অন্যান্য মামলায় গ্রেফতার ০৪ জনসহ সর্বমোট ২২ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ মিডিয়া সেল সূত্রে জানাগেছে, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।