POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই ধাপে এক কৃষকের নয়টি গরু চুরি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২ | সময়: ৭:৩১ অপরাহ্ণ
ঘরের পাশে গোয়াল ঘর। গরুর খাবারের জন্য করা হয়েছে ঘাস চাষ। সবই ঠিকঠাক আছে। নেই শুধু গোয়াল ঘরের গরু গুলো। গেল রমজানের শেষে আর এবার রমজানের শুরুতে খালি করে দিয়েছে পুরো গোয়াল ঘরটি। একে একে নিয়ে গেল নয়টি গরু। কে বা কাহারা এই শত্রুতার বশে চুরি করে নিয়ে গেলো হানিফ বেপারীর শখের গরুগুলো। তা তদন্ত করছে হাজীগঞ্জ থানা পুলিশ।
হানিফ বেপারী হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের তারাপাল্লা বেপারী বাড়ীর বাসিন্দা।
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে শেষ সম্বল চার টি গরু নিয়ে গেছে চোরের দল। এবার ছিল দুইটি গাভী ও দুইটি বাচুর। সবগুলোই চুরি হয়ে গেলো।
হানিফ বেপারী শখের বশত গৃহপালিত সবগুলো গরু এখন চোরচক্রের কবজায়।  এর আগে গত রমজানের পর একই খামার থেকে পাঁচটি গরু নিয়ে যায় চোরচক্র। গেল দুইবার হাজীগঞ্জ থানায় গরু চুরির অভিযোগ দিলেও এখনও মিলেনি কোন সুফল।
বৃহস্পতিবার হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক প্রভাকর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে কান্না জড়িত কন্ঠে হানিফ বেপারী বলেন, তার সব শেষ হয়ে গেছে। বাবার রেখে যাওয়া একটি গরু থেকে নয়টি গরু হয়েছে। সবগুলো গরু চোরে নিয়ে গেলো।
তার ছেলে কবির হোসেন বলেন, তাদের পরিবারের সবাই শোকাহত। একে একে নয়টি গরু নিয়ে গেলো চোর চক্র। কারো সাথে নেই শত্রুতা।
ইউপি সদস্য বলেন, গত এক বছরে তিনটি গরু চুরির ঘটনা ঘটে এই তারাপাল্লা গ্রামে। এর আগে এমন ছিল না। চোরের সাথে কারা জড়িত তা খোঁজা হচ্ছে।
হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক প্রভাকর বলছেন, চোরচক্রের সন্ধানে তদন্ত কাজ চলছে।  পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন