POPULAR BD NEWS
Popular BD News Logo

অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২ | সময়: ৪:৫২ অপরাহ্ণ

কুমিল্লা কর্তৃক বিশেষ অভিযানে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। একটি কাভার্ড ভ্যান জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল ০৫ এপ্রিল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন বপূর্ব দোয়ারা (কোদালিয়া) সাকিনস্থ পৌরসভা, ওয়ার্ড নং-০৩ এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের অলিউর রহমান এর ছেলে মোঃ সুমন ফরাজী (২৫) এবং  একই থানার তুলাসার গ্রামের ইয়াকুব মৃধার ছেলে মোঃ ইবনে সাইদী জুবায়েদ হোসেন (২১)। অভিযানে ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

অভিযানে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময়একজনকেহাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এই চক্রটি মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে।

উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,  গ্রেফতারকৃত অপরাধীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার নাঙ্গলথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন