POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউএনওকে সংবর্ধনা দিলো হাজীগঞ্জ প্রেসক্লাব

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২ | সময়: ৪:৩০ অপরাহ্ণ

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনওকে সংবর্ধনা (ক্রেস্ট) প্রদান করেন। সম্প্রতি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে পদোন্নতি পেয়ে ফেনী জেলায় বদলী হয়েছেন।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, গাজী সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, এনায়েত মজুমদার উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রেসক্লাবের সদস্য মেহেদী হাছান, পাপ্পু মাহমুদ, গাজী নাছির উদ্দীন, মোহাম্মদ হাবীব উল্যাহ্, সুজন দাস ও হুমায়ুন কবির প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন