POPULAR BD NEWS
Popular BD News Logo

মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২ | সময়: ১১:২১ পূর্বাহ্ণ

পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) গদাই লস্করি চালে কাজ করার সংস্কৃতি পরিহার করে মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের একথা জানিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী জানান, নদীর তীর রক্ষা সংক্রান্ত কয়েকটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশে বলেছেন- ‘আপনারা একটু একটু করে কাজ করেন। এক কাজ শেষ করতে করতে আগের কাজ ভেঙে যায়।অতি দ্রুত কাজ করতে, মিলিটারি কায়দায় কুইকলি করতে হবে।’

মান্নান জানান, প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশে আরও বলেছেন- যেটা করবেন সেটা যেন টিকে থাকে। যদি গদাই লস্করি চালে করেন, তাহলে এক মাইলের শেষ মাথায় যেতে যেতে শুরুর মাথা ভেঙে যাবে। এটা করা উচিত নয়।’

আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শহর উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণসহ ১২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্পের অনুমোদন পেয়েছে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন