POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিক জাকির হোসাইনের মৃত্যুতে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির শোক প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২ | সময়: ৯:৪৯ অপরাহ্ণ

শাহরাস্তি প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক চাঁদপুর প্রতিদিনের শাহরাস্তির নিজস্ব প্রতিবেদক সাংবাদিক জাকির হোসাইন খাঁন (৫৮)আর নেই, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি.—- রাজিউন। তিনি শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৮.৫০ মিনিটে ইন্তেকাল করেন ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
এক শোক বার্তায় তিনি সাংবাদিক জাকির হোসাইন এর পরিবার পরিজন, নিকট আত্মীয় স্বজন ও শাহরাস্তি প্রেসক্লাবের সকল সাংবাদিকের কাছে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন সাংবাদিক জাকির হোসাইন কে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন