POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সাংবাদিক জাকির হোসেনের ইন্তেকাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২ | সময়: ৯:২৩ অপরাহ্ণ

শাহরাস্তি প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের শাহরাস্তি প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন খাঁন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮ টা ৫০ মিনিটে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক জাকির হোসেন খাঁন বিগত দুমাস ধরে অসুস্থ থাকলে পরিবারের সদস্যরা প্রথমে কুমিল্লায় পরে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। এক প্রর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর লিভার সিরোসিস বলে জানান। ৫ এপ্রিল সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন ছেলে সহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে যান। শাহরাস্তি উপজেলার প্রবীণ সাংবাদিক জাকির হোসেন খাঁন ৯০ দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। দীর্ঘকাল তিনি দেশের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। সাংবাদিক পেশার পাশাপাশি তিনি এলাকায় ব্যাপক পরিচিতি ছিলেন। অত্যন্ত হাস্যোজ্জ্বল সাদা মনের মানুষ ছিলেন সাংবাদিক জাকির হোসেন খাঁন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শাহরাস্তি জুড়ে শোকের ছায়া নেমে আসে। ৬ এপ্রিল সকাল ৯ টায় টামটা উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক জাকির হোসেন খাঁনের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন