POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি মিম-মিনা অটো রাইচ মিলে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২ | সময়: ৭:৩০ অপরাহ্ণ
শাহরাস্তি উপজেলার  বাংলা বাজার এলাকায় মেসার্স মিম-মিনা অটো রাইচ মিলে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা উত্তম কুমার। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের  অভিযোগের ভিত্তিতে পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
 সরেজমিনে গিয়ে জানা গেছে, মেসার্স মিম-মিনা অটো রাইচ মিলে শাহরাস্তি উপজেলার শিবপুর বাংলাবাজারে অস্বাস্থ্যকর পরিবেশ কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠে।
স্হানীয় ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সকালে জেলা পরিবেশ অধিদপ্তর থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী জনসাধারণের অভিযোগ আমলে নেন তিনি।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা উত্তম কুমার পপুলার বিডিনিউজকে জানান, এই মেইলের তুষ, এবং ছাই বাতাসে উড়ে বসতভিটাসহ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলমান রয়েছে।
বাসিন্দারা জানান, মেসার্স মিম-মিনা অটো রাইচ মিলের সত্ত্বাধিকারী মো: মানিক ভুঁইয়া বারবার সমাধান করার কথা বললেও মেইলের দূষণ ও ছাঁইয়ের বিষয়ে কোন কাজ করেন না তিনি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন