POPULAR BD NEWS
Popular BD News Logo

পোড়ানো হলো ১৪ লক্ষাধিক টাকার কারেন্ট জাল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২ | সময়: ৮:৪৪ অপরাহ্ণ

জাটকা রক্ষায় চাঁদপুরে প্রায় ১৪ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার লগ্মিচর, মিনি কক্সবাজার, চাঁদপুর মোহনা এলাকায় অভিযান চালায় নৌবাহিনী ও নৌ থানা পুলিশ।

পরে বড় স্টেশন মোলহেডের নদীর পাড়ে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নৌবাহিনীর সূত্র জানা যায়, নৌবাহিনীর চিফ পেটি অফিসার নিজাম উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার লগ্মিচর, মিনি কক্সবাজার, চাঁদপুর মোহনা এলাকায় অভিযান চালানো হয়।

নদীতে অসাধু জেলেদের ফেলে রাখা প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়। এসব জালের আনুমানিক মূল্য আট লক্ষাধিক টাকা।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, চাঁদপুর নৌ থানা পুলিশের এসআই বাবুল বালার নেতৃত্বে সদর উপজেলার লগ্মিচর, মিনি কক্সবাজার, চাঁদপুর মোহনা এলাকায় অভিযান চালানো হয়। নদীতে অসাধু জেলেদের ফেলে রাখা প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন