POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার ব্যবসায়ীর লাশ দাউদকান্দি থেকে উদ্ধার

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২ | সময়: ৫:৩৭ অপরাহ্ণ

কচুয়ায় এক ব্যবসায়ী নিখোঁজের ২৪ ঘন্টা পর তার গলাকাটা লাশ পাশ্ববর্তী কুমিল্লার দাউদকান্দি রায়পুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

ব্যবসাযী আবুল বাসার কচুয়া পৌর বাজারের ইকরা ভ্যারাটিজ স্টোরের স্বত্বাধিকারী ও উপজেলার কোয়া-চাঁদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আবুল বাশার শনিবার দুপুরে তার দোকান থেকে নিজ বাড়ি কোয়া-চাঁদপুরে খাবার খেতে গিয়ে দোকানে আর ফিরে আসেনি। পরে তার ফোন বন্ধ থাকায় রাতে কচুয়া থানায় তার এক আত্মীয় একটি নিখোঁজ ডায়েরী করেন।

পরবর্তীতে পুলিশ রবিবার দুপুরে দাউদকান্দির রায়পুরা এলাকায় একটি লাশের সন্ধান পেয়ে পরিবারের লোকজন নিয়ে তার লাশ সনাক্ত করে। পরিবারের সদস্যরা বলেন, জনৈক ব্যক্তি তাকে হত্যা করে দাউদকান্দি রায়পুর এলাকায় লাশ ফেলে রেখে যায়।

এদিকে ব্যবসায়ী আবুল বাসারের হত্যকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহত আবুল বাসারের স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরন করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের বাবুল ও মহিন নামের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন