POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএনপির এক সম্মেলনে দুই প্যানেল জয়ী! মিলছে না ২৮৫ জাল ভোটের হিসাব

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ

চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনে মোট কাউন্সিলর (ভোটার) ১৫১৫ জন। মোট ইউনিট ১৫টি। প্রতিটি ইউনিটে ভোটার ১০১জন। দুটি কেন্দ্রে ভোটাররা ভোট দেন। কেন্দ্র দুটির একটি হাজীগঞ্জ, অপরটি চাঁদপুর সদর।

হাজীগঞ্জ কেন্দ্রে ৮ ইউনিটের ( হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর ও দক্ষিণ এবং এই চার উপজেলার চার পৌর ইউনিট) ভোটাররা ভোট দেন।

হাজীগঞ্জ কেন্দ্রে মোট ভোটার ৮০৮। সভাপতি পদে মমিন ৭১১+ মানিক ১১+ কামাল ৮২ ভোট পায়। তার মানে ৮০৪ ভোট কাস্ট হয়।

অপরদিকে চাঁদপুর সদর কেন্দ্রে ৭ ইউনিটের ( চাঁদপুর সদর ও পৌর, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর, কচুয়া উপজেলা ও পৌর এবং হাইমচর উপজেলা ইউনিট) ভোটাররা ভোট দেন।

চাঁদপুর সদর কেন্দ্রে মোট ভোটার ৭০৭ জন। অথচ এখানে সভাপতি পদে মানিক ৯২৭ ভোট+ মমিন ২৩+ কামাল১১ ভোট পান + সভাপতি পদের ভোট বাতিল হয় ৩১টি। তার মানে এই কেন্দ্রে ভোট কাস্ট হলো ৯৯২ টি। এখন প্রশ্ন হলো এই কেন্দ্রে অতিরিক্ত ২৮৫ ভোট পড়লো কীভাবে। অথচ যেখানে ভোটারই ৭০৭।

মানিক হাজীগঞ্জ কেন্দ্রে ভোট পান ১১+চাঁদপুরে ৯২৭= ৯৩৮। চাঁদপুরে মোট ৭০৭ ভোটের সবগুলো কাস্ট হলেও এখানের ভুয়া ২৮৫ ভোট মাইনাস করলে দাঁড়ায় ৯৩৮-২৮৫= ৬৫৩। তার মানে মানিকের দুই কেন্দ্রে প্রাপ্ত ভোট ৬৫৩।

অপরদিকে চাঁদপুর কেন্দ্রে পাওয়া মমিনের ২৩ ভোট বাদ দিলেও হাজীগঞ্জ কেন্দ্রে পাওয়া তার ৭১১ ভোট নিয়েও তিনি মানিকের চেয়ে ৫৮ ভোটের ব্যবধানে এগিয়ে থাকেন। অত্যন্ত স্বাভাবিক হিসাব, নিরপেক্ষ বিবেচনা ও নৈতিক বিচারে মমিনকেই জেলা বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা করতে পারে কেন্দ্র।

অথবা ইসি কমিটি ফলাফল বাতিল করে পুনরায় সুষ্ঠু ভোট দিতে পারেন। যা দলের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করবে। (সংগৃহীত : জাকির মজুমদার, কলামিস্ট ও সাংবাদিক)

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন