হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উন্নয়ন সমন্বয়ক কমিটিসহ সকল সহযোগী সংগঠন, জেলা পরিষদ ও ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষ থেকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে বদলি ও পদোন্নতিজনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণের সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মেজর অবসর প্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
ওই সময় তিনি বলেন, গরিব ও অসহায় মানুষের দিকে খেয়াল রাখতে হবে। আর আমাদের দেশ এখন গরিব দেশ না এটা আমরা মনের দিক থেকে ভাবতে হবে। তবেই আমরা আমাদের ধনী দেশ হিসেবে রুপান্তরিত করার লক্ষ্যে পৌঁছাতে পারবো।
অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী ও হাজীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ।
পপুলার বিডিনিউজ -হাজীগঞ্জ, চাঁদপুর।