তাঁরা সংখ্যায় প্রায় ৫০ জন, সবাই অন্ধ।
তবে এই ৫০ জনের একজনও ভিক্ষা করেন না।
তারচেয়ে বেশি আশ্চর্যের কথা হলো, তাঁদের মধ্যে ৩৭জন
ইতোমধ্যে পবিত্রগ্রন্থ কোরআনের ৩০ পারা মুখস্ত করেছেন।
গতকাল বৃহস্পতিবার চাঁদপুর বাসস্টেশনের সামনে দেখা হয় দৃষ্টিপ্রতিবন্ধি কোআরনের পাখিদের সাথে। প্রথমে একজনকে রাস্তা পার হতে সহযোগীতা করি। তারপর আরো ৫ জনকে। একসাথে এতজন অন্ধ ভাইকে দেখতে পেয়ে কৌতূহল বেড়ে গেলো।
কথা বলতে বলতে জানতে পারি, তারা সবাই ‘চাঁদপুর অন্ধ কল্যান সমিতির সদস্য। সেদিন তাদের সমিতির মাসিক সভা ছিলো। তাদের সমিতির কাজ হলো অন্ধ মুসলিম ভাইদের কোআরন শিক্ষা দেয়া, কোরআনের হাফেজ বানানো। এরপর প্রত্যেককে কোন একটা রুটিরুজির ব্যবস্থা করে দেয়া।
আমরা একসাথে বসে বেশ কিছু সময় আড্ডা দিলাম। চায়ের বদলে তাদের ডাব খাওয়ালাম। এবার নিজ থেকে উপস্থিত দোয়ার আয়োজন করলেন। মোনাজাতে মাবুদের বন্দনা শুনে মুগ্ধ হয়ে গেলাম।
এই অন্ধ কোআনের হাফেজদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো। মনে মনে মাবুদের দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করলাম।
কোরআনের হাফেজ এই ভাইদের সমিতি কিংবা তাদের কেউ সহযোগীতা করতে চাইলে তাদের সভাপতির সাথে যোগাযোগ করতে পারেন। তাদের মোবাইলে ফোন করে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারেন…।
হয়তো আপনাদের সামান্য সহযোগীতায় এই ভাগ্যহত অন্ধ ভাইরা আরেকটু ভালো থাকতে পারেন…।
আমাদের সবার মঙ্গলহোক।