POPULAR BD NEWS
Popular BD News Logo

ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১, ২০২২ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

২০১৯ সালের ১৫ মার্চ ফরিদগঞ্জ উপজেলায় গঠিত হয় ধ্রুবতারা সমাজ কল্যান ফাউন্ডেশন সংগঠন।
সংগঠনটির উদ্যোগে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের বাসারা উচ্চ বিদ্যালয়ে ধ্রুবতারা সমাজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মো. রোহান।
অনুষ্ঠানে ওই সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ৩নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন। ওই সময় তিনি সংগঠনটির পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, চাঁদপুর জেলা সমাজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফরুক আহমেদ খান, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার সুমন ও ৩নং ওয়ার্ড মেম্বার জাকির মিয়াজি প্রমুখ।

বক্তৃতা শেষে সুবিধাভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। পপুলার বিডিনিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন