POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ধসে পড়লো সরকারি জেনারেল হাসপাতালে ছাদের আস্তর, মা ও নবজাতক আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩১, ২০২২ | সময়: ৯:১৭ অপরাহ্ণ
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ছাদ ধসে মাসহ নবজাতক গুরুতর আহত হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় শিশুদের কেএমসি কর্ণারে এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেল মা ও নবজাতক।
আহত তাসকিয়া (২৭) চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ গ্রামের রায়েস সরদারের স্ত্রী। এ ঘটনায় আহত হয় সদ্য নবজাতক।
হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ প্রসব ব্যাথা নিয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে তারিখ ভর্তি হন তাসকিয়া। নবজাতক জন্ম নেওয়ার পর তাদেরকে শিশু ওয়ার্ডের কেএমসি কর্ণারে আলাদা ভাবে রাখা হয়। হঠাৎ সন্ধ্যায় ওয়ার্ডের এক পাশের ছাদ ধসে মা ও নবজাতক আহত হয়। এর মধ্যে আহত তাসকিয়ার মাথায় মারাত্মক জখম হয়। তবে কেএমসি কর্ণারে অন্য রোগী না থাকায় আর কেউ আহত হয়নি। মা ও নবজাতক শঙ্কামুক্ত রয়েছে বলে জানান কর্তব্যরত নার্সরা।
এদিকে হঠাৎ করে হাসপাতাল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সমস্যা সমাধানের কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন রোগীর স্বজনরা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন