বাবার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি ১৯০ শতাংশ। দুই ভাই চার বোনের মধ্যে এখনো ভাগ-বাটোয়ারা হয়নি। এরইমধ্যে ছোট ভাই বড় ভাইয়ের সম্পত্তিতে এসে ভবণ নির্মাণ করার অভিযোগ উঠেছে। দুই ভাইয়ের সম্পত্তি দ্বন্দ্বে এখন বোনেরাও ভাইদের কাছে সম্পত্তি চান। ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ বলাখাল বেপারী বাড়ীতে।
বড় ভাই মোস্তাক আহম্মেদ জানান, তার চার বোন সম্পত্তি নিবে না। গেল বছর বড় বোনের বাসায় বসে বাবার রেখে যাওয়া সম্পত্তিগুলো দুই ভাই করে দুই ভাইকে দেয়া হয়। এর আগে মা থাকতেও এমন সিদ্ধান্ত ছিল। তারপরও বিএস খতিয়ানে ভাই-বোনদের নাম রয়েছে। বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগ হয়নি।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম ও শাহজাহান বলেন, সম্পত্তিগুলো ১৫ বছর ধরে সমানভাগে ভোগ দখল করে আসছে দুই ভাই।
সম্পত্তির বিষয়ে জানতে চাইলে মোস্তাক আহম্মেদের ছোট ভাই মঞ্জুর আহমেদের মুঠফোন বন্ধ পাওয়া যায়। তবে তাদের ছোট ভগ্নিপতি মো. হারুন জানান, বড় ভাই একাই সব সম্পত্তি ভোগ করছে। ছোট ভাই মঞ্জুরের কিডনি সমস্যায় ভুগছেন। সম্পত্তি চাইতে যাওয়ায় মিথ্যা চাাঁদাবাজীর মামলায় দেয় মোস্তাক আহম্মেদ।
বলাখাল বেপারী বাড়ীর মৃত হাফেজ আবদুর রহমানের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধ নিরসন ও সম্পত্তির সুসম বন্টন হোক এমন প্রত্যাশা এলাকাবাসীর। পপুলার বিডিনিউজ , হাজীগঞ্জ, চাঁদপুর