র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ৩০ মার্চ বিকেলে কুমিল্লা জেলার কোতয়ালী
থানাধীন দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঈদগাহ গ্রামের মৃত স্বপন মিয়ার ছেলে মোঃ আবুল কালাম(২৮) এবং ২। একই থানার আড়াইওড়া গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে মোঃ আল আমিন জাহাঙ্গীর(২৪)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
–