POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বাধীনতা দিবস স্মৃতি এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ | সময়: ৮:১২ অপরাহ্ণ

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্বাধীনতা দিবস স্মৃতি এ্যাওয়ার্ড পেলেন কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নূরে-ই আলম রিহাত।

মঙ্গলবার ঢাকা পল্টন টাওয়ারে স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি সেমিনারে সার্ক কালচারাল ফোরামের আয়োজনে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাঁকে এ সন্মননা পদক দেয়া হয়।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে বিগত ৫ জানুয়ারি ৫ম ধাপে ইউপি নির্বাচনে স্বতন্ত্র পদে আনারস প্রতীকে বিপুল ভোটে নূরে-ই আলম রিহাত চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি টানা কয়েক বছর ধরে সামাজিক সংগঠন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন স্থানে মানুষের সেবা দিয়ে সাধারন মানুষের নজরে আসেন।

এদিকে নূরে-ই-আলম রিহাত স্বাধীনতা দিবস স্মৃতি এ্যাওয়ার্ড পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিভন্দন জানিয়েছেন এলাকাবাসী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন