POPULAR BD NEWS
Popular BD News Logo

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দীপক চন্দ্র দাস সাধারণ সম্পাদক মো. আ: হক

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ২৯, ২০২২ | সময়: ৯:১৩ অপরাহ্ণ
হাজীগঞ্জে উৎসবমূখর পরিবেশে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস  ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মনিরুজ্জামান পাটোয়ারী পেয়েছেন ১৬৯ভোট।
সিনিয়র সভাপতি পদে মো: মাইনুদ্দিন মিয়াজী ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মো: বিল্লাল হোসেন পেয়েছেন ১৭৩ ভোট।
সম্পাদক পদে মো: আ: হক ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী শাহ্ আলম পেয়েছেন ১৭৫ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে(৩টি) আ.ন.ম মাহবুব এলাহি ২৩০  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মাইনুল হোসেন পেয়েছেন ১৯৮ ভোট ও জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৬৭ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নাজমুস শাহদাত ১৯৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি আশিষ চন্দ্র মজুমদার  পেয়েছেন ১৬৪ ভোট।
অর্থ সম্পাদক পদে ফজলুর রহমান  ১৯১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মো: মাসুদ পেয়েছেন ১৬৫ ভোট।
সহ-অর্থ সম্পাদক পদে মো. মহিউদ্দিন  ২৩৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মো: আজিজুর রহমান পেয়েছেন ১১৯ ভোট।
প্রচার সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হিয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি মিল্লাত হোসেন মুন্সী পেয়েছেন ১১২ভোট।
সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন ১৮৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
 নিকটতম প্রতিদ্বন্দিমনির উদ্দিন মিয়া পেয়েছেন ১৭৩ ভোট।
এ প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে আ: মোতালেব ভুইঞা, অমর কৃষ্ণ শীল, মো. বিল্লাল হোসেন, আবু কাইয়ূম মজুমদার।
দপ্তর সম্পাদক পদে মো. ইউনুস মিঞা। সহ-প্রচার সম্পাদক সুমন চন্দ্র সাহা। সহ-সমাজ কল্যান সম্পাদক আবদুল কাদের। ক্রীড়া সম্পাদক নূরুল আমীন। সহ-ক্রীড়া সম্পাদক মো. শফিকুল ইসলাম।
সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্তি রানী সাহা।
কার্য নির্বাহী সদস্য, অহিদুল ইসলাম, মিজানুর রহমান, মো. ইমাম হোসেন, রেদওয়ান, কবির হোসেন, হাবীবুর রহমান।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন