হাজীগঞ্জে আগুনে বসত ঘর পুড়ে ছা্ই হয়ে গেছে। সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যপুর ( উ:) ইউনিয়নের উত্তর হরিপুর সওদাগার বাড়িতে ঘটে।
ঘরের মালিক মোরশেদ আলম জানান, তার ঘটে থাকা নগদ ১৫ হাজার টাকা ও তার স্ত্রীর ব্যবসায়ীক সিয়ামিক্সের ৪৫ হাজার টাকার মালামাল সহ এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি জানান, ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকাসহ ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোরশেদ আলমের স্ত্রী আলেয়া বেগম জানান, ঘরের দলিলসহ সব কিছু হারিয়ে সর্ব শন্ত হয়ে পড়েছে।
ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল ঘটনার বিষয়টি নিশ্চিত করেন । পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ , চাঁদপুর।