POPULAR BD NEWS
Popular BD News Logo

মায়ের দাফন শেষে  ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা বড় ভাইয়ের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৮, ২০২২ | সময়: ৬:২৬ অপরাহ্ণ

মায়ের লাশ দাফন করে এসেই মিলাদের আয়োজন কিভাবে হবে সিদ্ধান্ত নিতে বসে দুই ভাই ও স্বজনেরা। আলোচনার এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হট্টগোল হয়। সেই হট্টগোলের সূত্র ধরে পরিকল্পিতভাবে ছোট ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে বড় ভাই।

ঘটনাটি গত ১২ মার্চ হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের তারালিয়া গ্রামে ঘটে। ওই গ্রামের সর্দার বাড়ীর আরব আলী সর্দারের ছেলে আবদুল কাদের বাদল ও আবদুল কুদ্দুস সর্দার। আরব আলীর স্ত্রী জাহানারা বেগম গত ১২ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে দাফনের পরপরই মিলাদে কাকে দাওয়াত দেয়া হবে- এমন বির্তকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে আবদুল কাদের বাদল বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তার ভাই আবদুল কুদ্দুসসহ ভাতিজা আমির হোসেন ও ভাবী পারুল বেগমকে বিবাদী করা হয়। তবে পুলিশ এখনো কেউকে গ্রেফতার করতে পারেনি।

ঘটনার দিন গুরুতর আহত বাদলকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

মামলার পরিপত্রে দেখা গেছে, ঘটনার দিন  বাড়ীতে হট্টগোল হলেও  পরে তারালিয়া বটতলা মিলন ডাক্তারের দোকানের সামনে বাদলকে কুপিয়ে গুরুতর জখম করে ভাই আবদুল কুদ্দুস সর্দার।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল আজিজ পপুলার বিডিনিউজকে বলেন, ঘটনার দিন দুইবার ওই গ্রামে যেতে হয়েছে। মামলায়

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন