POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৭, ২০২২ | সময়: ৮:৫০ অপরাহ্ণ
মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সেন্ট্রাল রােটারী ক্লাবের আয়োজনে ৫ শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। ২৭ মার্চ রোববার শহরের পুরাণবাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি  মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মো. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মো. শাহাদাত হোসেন বলেন, আমাদের প্রত্যেক মানুষের উচিত দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা। মানুষ ও মানবতার কল্যানে কাজ করা। আজকে স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সেন্ট্রাল রােটারী ক্লাব গরীব অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষদ প্রদান করেছে। এটি সত্যিই প্রশংসার দাবী রাখে।

চিকিৎসাসেবা প্রদান করেন শের-ই বাংলা কলেজ ও হাসপাতালের লেকচারার রোটারিয়ান মো. মিজানুর রহমান, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক রোটারিয়ান ডা. মো. সাইফুল ইসলাম সোহেল, মেডিসিন বিশেষজ্ঞ রোটারিয়ান ডা. মো. ইফতেখার-উল-আলম, দৈনিক মতলের আলোর নির্বাহী সম্পাদক রোটারিয়ান ডা. মাসুদ হাসান, আপনের প্রতিষ্ঠাতা ও ফেমাস ডেন্টাল কেয়ারের পরিচালক রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার, ডাক্তার দিলশাদ নাহরীন ইলমা।

চাঁদপুর সেন্ট্রাল রােটারী ক্লাবের সভাপতি  রোটারিয়ান মাে. সাখাওয়াত হােসেন শাকিলের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারী রােটারিয়ান এমএ হান্নানের পরিচালনায় ফ্রি মেডিকেল  ক্যাম্পে উপস্থিত ছিলেন, ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শেখ মনির হোসেন বাবু্ল, রোটারিয়ান জামাল হোসেন, রোটারিয়ান মোস্তাক আহমেদ খান, রোটারিয়ান অ্যাড. নুরুল আমিন খান আকাশ, রোটারিয়ান আব্দুল বারী জমাদার মানিক, রোটারিয়ান ওমর ফারুক টিটু, রিপল বড়ুয়া, সবুজ কুমার পোদ্দার, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের তপাদার, আনন্দ ধ্বনী সঙ্গীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, বিদ্যালয়ের দাতা সদস্য বাহার হায়দার চৌধুরী, রোটারিয়ান কামাল হোসেন প্রমুখ।

এ সময় চাঁদপুর সেন্ট্রাল রােটারী ক্লাবের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন