বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রামকানাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন
খেলাধুলা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, রামকানাই উবির নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার, গীতা পাঠ করেন রিত্তিক সাহা ও সানজিদা ও সুমাইয়া ইসলাম দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ বুলবুল এর সঞ্চালনায় যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবুর রহমান।
আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. শাহ এমরান হোসেন বাচ্চু, রোটা: আবু জাফর, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম পাটোয়ারী, হাজীগঞ্জ রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া পাটোয়ারী প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।