বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বোরখাল আর্দশ উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ উদযাপন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
বোরখাল আর্দশ উবির পরিচালনা পর্ষদের সভাপতি হাবীবুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিক উল্যাহ।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা.মুকবুল হোসেন, দাতা সদস্য আবুল কালাম, অভিভাবক সদস্য মো. সাইফুর রহমান, মো.হাবীবুর রহমান, মো. শাহজাহান মো. আলমগীর হোসেন, সন্না সপ্রাবির সহকারী শিক্ষক মো. আমির হোসেন।
ওইসময় বিদ্যালয়ের শিক্ষিকা শাহানারা বেগম, মো. উল্যাহ, নুরুজ্জামান, ফারুক হোসেন ও মো. আঃ কাদের প্রমুখ।