POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার শ্রীরামপুর আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৬, ২০২২ | সময়: ৯:০৬ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহিন আলমের পরিচালনায়।

এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বজলুল গনি রাসেল মজুমদার,মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুল আমিন মজুমদার প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

এসময় মাদ্রসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন