হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার সকালে লাওকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম বেপারীর সভাপতিত্ব ও ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের সদস্য রবিউল ইসলাম মাসুদ হাওলাদারের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইয়াসিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএন জাকের হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এএসএম রাছেল মজুমদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম কিবরিয়া, ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সেকান্তর পাটোয়ারী প্রমুখ।
শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুপলার বিডিনিউজ, হাজীগঞ্জ,চাঁদপুর