হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ-খবর নিলেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
২৫ মার্চ শুক্রবার সকালে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিনের নেতৃত্বে ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধিদল অগ্নিকাণ্ড স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদীন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় মানবতার সেবায় কাজ করে আসছে। যেখানেই কোনো দুর্ঘটনা ও বিপদ-আপদ দেখা দিবে। সেখানে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মানবতার সেবায় পাশে এসে দাঁড়াবে।
ওইসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারী কেএম ইয়াসীন রাশেদসানী, প্রচার ও দাওয়া সম্পাদক মাহবুব ইমরান মাসুম, সহকারী অর্থ সম্পাদক আসাদুল্লাহ সুমন, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, জেলা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক টিএম মাহদী হাসান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.সেলিম হোসাইন, জেলা যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক শাহীন খান, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আবুল হাসানাত, হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার শফিউল্লাহ, নির্বাহী সদস্য মোঃ রুহুল আমিন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ চরভৈরবী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সমবেদনা প্রকাশ করে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
পপুলার বিডিনিউজ, হাইমচর, চাঁদপুর