POPULAR BD NEWS
Popular BD News Logo

তিনদিন পর ডোবায় মিলল শিশু আনিকার মৃতদেহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৪, ২০২২ | সময়: ১১:২৯ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর উত্তর পাটোয়ারী বাড়ীর পাশের ডোবায় মিলল চার বছরের শিশু আনিকার মৃতদেহ। সে পাটোয়ারী বাড়ীর আমির পাটোয়ারীর মেয়ে।

বৃহস্পতিবার সকালে ওই গ্রামের পাটোয়ারী বাড়ীর পাশের কুপে কচুরি পেনার নিচে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয় শিশুকে।

গত ২১ মার্চ দুপুরে শিশু তার নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। তারপর মাইকিং ও ফরিদগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। তার কোন খোঁজ মেলেনি। তিনদিন পর তার মৃতদেহের সন্ধান মিলল।

শিশুর মামা ইয়াছিন আরাফাত সাজ্জাদ পপুলার বিডিনিউজকে জানান, শিশু আনিকা শারিরিকভাবে অসুস্থ ছিল। তার পায়ে সেলাইর করা । এটিহত্যা নাকি দুর্ঘটনা এই বিষয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ও পরিবার। পপুলার বিডিনিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন