POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর নয় লাখ টাকার ভেজাল ঔষধসহ আটক দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ | সময়: ১১:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৯ লক্ষ টাকার পশু-পাখি,হাস মুরগী,কবুতর সহ বিভিন্ন প্রানীর ১৫ কার্টুন ভেজাল ঔষধ সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন হেলাল (৪০) ও জুয়েল (২৫)।

২৩ মার্চ বুধবার দুপুরে শহরের বড়স্টেশন মাছ ঘাট এলাকায় গোপন সংবাদের ডিবির উপ পরিদর্শক মাজহারুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় মাছ ঘাট এলাকায় নৌকায় থাকা ১৫ কার্টুন ভেজাল ঔষধ জব্দ করা হয়। এসব ঔষধে নেই কোন সরকারি ও বিএসটিআই অনুমোদন। বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে।

শরীয়তপুরের শাহিনুর ফুড প্রোডাক্টস ও ঢাকার আর কে ফুড প্রোডাক্টস ব্যানারে নো টেনশন ক্যাম্ফার লিকুইড, বিদুৎ কক, শক্তি লিকুইড, শক্তি প্লাস সহ বিভিন্ন নামে দীর্ঘদিন যাবত ভেজাল ঔষধ বাজারজাত করে আসছিলো।

ডিবির উপপরিদর্শক  মাজহারুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশু-পাখি,হাস মুরগী,কবুতর ও বিভিন্ন প্রানীর ১৫ কাটুন ভেজাল ঔষধ সহ ২ জনকে আটক করা হয়েছে।ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন